‘দ্রুতই পতন ঘটবে ইউক্রেনের’- ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ
ইউক্রেনের পতন খুব দ্রুতই ঘটতে চলেছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। একই সাথে ইউক্রেনে চলমান সংঘাতে আর কোন সহয়তা না করার কথাও জানান তিনি। গত বুধবার ফরাসি ভাষার গণমাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানা যায়।
আসন্ন ইউরোপীয় নির্বাচন সংক্রান্ত নেতাদের এক বৈঠকে ম্যাখোঁ এই মন্তব্য করেন। সম্প্রতি রাশিয়ান মিসাইল হামলায় কিয়েভে অবস্থানরত বেশ কয়েকজন ফরাসি সৈন্য নিহত হয়। এর পরেই এই বিষয়ে নড়েচড়ে বসে প্যারিস। এছাড়া ফেব্রুয়ারিতে প্যারিসে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে ইউক্রেনে ন্যাটোর হস্তক্ষেপের সিদ্ধান্তে প্রত্যাখ্যান করেন ম্যাখোঁ। এছাড়াও কিছুদিন আগে চেক প্রেসিডেন্ট পিটার পাভেলের সাথে এক সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, নিজেদের সমস্যায় ফেলে ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনকে সহয়তা করা উচিত নয়।
ম্যাখোঁর এমন মন্তব্যের পর থেকে নড়েচেড়ে বসেছে ইউরোপীয়ান দেশগুলো। ধারণা করা হচ্ছে, দ্রুতই যুক্তরাজ্য, ডেনমার্কসহ অন্যান্য দেশগুলো ইউক্রেনে সহয়তা থেকে সরে আসতে চলেছে।
