গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, ভর্তি ১১৭৯ জন
সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে আর নতুন ১১৭৯ জন আক্রান্ত হয়েছেন আর এই ২ জন নিয়ে এ বছর ডেঙ্গু এই পর্যন্ত ৩১৫ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা এবছর দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭২২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩২৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশাল বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯, খুলনা বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। আর নভেম্বরে এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।
এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান।
এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে যায়। আর নভেম্বরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৮৬০ জন রোগী।
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
