‘পুরাই তো ভাই-বোন লাগছে’: মেঘনা আলম
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিতি পাওয়া অ্যাডলফ খানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় এসেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।
সেই মুহূর্তের ছবি শেয়ার করে মজার ছলে একটি মন্তব্যও করেছেন মেঘনা।
ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘পরীমনির জন্মদিনে, সুদর্শন পুরুষ খ্যাত অ্যাডলফ খানের সঙ্গে, সাবেক মিস বাংলাদেশ ও পলিটিক্যাল এডুকেটর মেঘনা আলম! পুরাই তো ভাই-বোন লাগছে, এত শার্প ফেস আমার পাশে খুব কমই দেখা যায়।’
মেঘনার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে অ্যাডলফ খানের সঙ্গে তার সেলফি এবং ভাই-বোনের মতো দেখতে লাগার মন্তব্যটি নজর কেড়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিতি পেয়েছেন অ্যাডলফ খান। অন্যদিকে মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় মেঘনা আলম
