প্রকাশ পেলো ‘ভালোবাসি তোমায়’ সিনেমার ট্রেইলার, ১১ সেপ্টেম্বর শুভ মুক্তি
সংগৃহীত ছবি
অপেক্ষার অবসান, প্রকাশ পেলো কায়েস আরজু ও শিরিন শিলা অভিনীত রোমান্টিক সিনেমা ‘ভালোবাসি তোমায়’-এর অফিসিয়াল ট্রেইলার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিনেমাটির ট্রেইলার প্রকাশ ও প্রমোশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত হয়েছে সিনেমাটি। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ভালোবাসি তোমায়’।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা কাজী হায়াৎ।
মজুমদার ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। পরিচালনা করেছেন আবুল হোসেন মজুমদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার শিকদার।
ট্রেইলারে সিনেমাটির গল্পের পাশাপাশি উঠে এসেছে প্রেম, আবেগ ও সম্পর্কের নানা মুহূর্ত। ট্রেইলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন করে আগ্রহ।
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসি তোমায়’। এখন দেখার বিষয়, বড় পর্দায় দর্শকদের কতটা ভালোবাসা পায় কায়েস আরজু-শিরিন শিলার এই রোমান্টিক জুটি।
