অভিনেতা জাভেদের মৃত্যুতে শাকিব খানের শোক বার্তা
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার সোনালি দিনের মুকুটহীন সম্রাট ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো চলচ্চিত্র অঙ্গন। কিংবদন্তি এই অভিনেতা ও নৃত্যপরিচালকের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান প্রয়াত এই মহাতারকাকে।
শোকাহত অভিনেতা শাকিব খান আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাসে প্রয়াত এই মহাতারকাকে শ্রদ্ধা জানান। তিনি লিখেছেন, চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, একজন অভিভাবকতুল্য মানুষকেও।
শাকিব আরও উল্লেখ করেন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ইলিয়াস জাভেদ ‘নিশান’খ্যাত এবং ঢালিউডে অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তার মৃত্যুতে চলচ্চিত্র পরিবারসহ সমগ্র অঙ্গন শোকাহত।
