কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর
ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর প্রথমবারের মতো বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি একটি কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
নিলয় নিজেই এই সুখবরটি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের ভেরিফায়েড পেজে মেয়েকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মুহূর্তটিতে তারকা দম্পতিকে অভিনন্দন জানাতে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
নিলয় ও হৃদির পরিচয় হয় ফেসবুকে, এরপর পারিবারিক আয়োজনের মাধ্যমে ২০২১ সালের ৭ জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয়। এটি হৃদির প্রথম বিয়ে হলেও নিলয়ের দ্বিতীয়। এর আগে তিনি ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
