এবার দিদি নাম্বার ওয়ানে তারিন
ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো-র মধ্যন অন্যতম জনপ্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’। বাংলাদেশ ভারত মিলিয়ে এ পর্যন্ত অনেক তারকাওই রচনা ব্যানার্জির এই শো-তে গিয়েছেন। এমনকি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখানে উপস্থিত হতে গেছে। তবে এবার ‘দিদি নাম্বার ওয়ানে’ হাজির হতে যাচ্ছেন বাংলাদেশের টিভি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।
সম্প্রতি টলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন তারিন। সিনেমাটির নাম ‘এটা আমাদের গল্প’। এই সিনেমার প্রচারের জন্যই ‘দিদি নাম্বার ওয়ান’ এ হাজির হয়েছিলো ‘এটা আমাদের গল্প’র পুরো টিম। আর মধ্যে রয়েছে বাংলাদেশের তারিনও। খবরটি তারিন নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

এসময় রচনা ব্যানার্জির সঙ্গে একটি ছবি পোস্ট করে তারিন লেখেন, “রোববার (২৮ এপ্রিল) ‘দিদি নাম্বার ওয়ান’ এ থাকছি ‘এটা আমাদের গল্প’র প্রমোশন নিয়ে।’ জানা গেছে, এদিন শো-তে সিনেমার প্রচারণা ছাড়াও বিভিন্ন খেলায় অংশ নিয়েছেন তারিন।
