ডিপজলের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ ওঠেছে। সাদিয়া মির্জা নামে একজন শিল্পী তার বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি মাহমুদ কলি-নিপুণ পরিষদে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করছেন।
সাদিয়া আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু’র কাছে লিখিত এই অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর মিশা-ডিপজল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে নোটিশ দেয়া হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
