‘উরফি জামা-কাপড় দিয়ে কথা বলে’
ইন্টারনেট দুনিয়ার সেনসেশন উরফি জাভেদ। উদ্ভট ডিজানের পোশাকের কারণে প্রায়ই আলোচিত-সমালোচিত হয়ে থাকেন তিনি। তবে অন্য অনেকের কাছে তিনি অপছন্দের হলেও উরফির ব্যক্তিত্বে মুগ্ধ এক পরিচালক।
সম্প্রতি এ সাক্ষাৎকারে উরফিকে নিয়েই মুখ খুলেছেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বলেন, উরফির দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবেন, যে সে জানে, সে কী করছে। উরফি জানে সে জামাকাপড় দিয়ে কী বলতে চাইছে। উরফি জানে যে তার টার্গেট অডিয়েন্স কারা। আর উরফি এটা উপভোগ করে। তাই আমার উরফিকে দারুণ লাগে। ও সামনে থেকে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে নিজেকে প্রকাশও করে, আবার নিজে ব্যক্তিত্বকে লুকিয়েও রাখে। আর এটাই আমার ভালো লাগে।’
এদিকে, এই পরিচালকের পরবর্তী সিরিজে অভিনেত্রী হিসেবে হাজির হচ্ছেন উরফি। জানা গেছে, দিবাকরের ‘লাভ সেক্স অউর ধোঁকা’র দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে তাকে। যদিও অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।
