হঠাৎ চরিত্র নিয়ে বিবাদে একতা-স্মৃতি
ক্লাসিক ডেইলি সোপ ‘কিঁউ কি সাস ভি কাভি বহু থি’। শোভা কাপুরের প্রযোজিত এ হিন্দি ধারাবাহিক নাটকে অভিনেয় করে ব্যাপক পরিচিতি পান সাবেক অভিনেত্রী এবং বর্তমান মন্ত্রী স্মৃতি ইরানি। তবে কিভাবে তিনি তুলশি হয়েছিলেন, তা কি আপনি জানেন? সম্প্রতি এ বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছেন নির্মাতা একতা কাপুর এবং অভিনেত্রী স্মৃতি ইরানি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ‘তুলশি’ হওয়ার গল্প শেয়ার করে এই অভিনেত্রী বলেন, “এটি ব্যক্তিত্ব বা অভিনয় বা অন্য কিছুর কারণে ঘটেনি। একতা কাপুরের অফিসে বসে থাকা জ্যোতিষী বললেন ‘এই মেয়েটি এখন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাকে থামান, তিনি কে?’ সেই লোকটি একজন ফেস রিডারও ছিলেন। তখন একতা ও তাঁর টিম বলেছিল, ‘কেন আমরা তাকে থামাব?’ জবাবে তিনি বলেছিলেন, ‘আপনি তাকে থামান যদি আপনি তার সঙ্গে কাজ করেন তবে তিনি দেশের একটি বড় নাম হতে চলেছেন’।”
তবে এ বক্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে ঘোষণা দিয়েছেন একতা কাপুর। ইন্সটাগ্রামে সেই সাক্ষাৎকারের ভিডিয়ো ফুটেজটি শেয়ার করে লিখেছেন, ‘সত্যি নয়!!!! মণীষা তোমার অডিশন নেয়। আমদের দেখেই পছন্দ হয়। ১ সেকেন্ডেই বেছে নিয়েছিলাম তোমাকে।’ আর এ থেকেই নেটিজেনরা ধারণা করেছেন যে, হয়তো এখন আর আগের সমীকরণে নেই এই দুই তারকা। তাইতো এই বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছেন তারা।
