ভাইরাল থালাপতির শেষ সিনেমার গান
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে শিগগির সিনেমাজগৎ থেকে বিদায় নিতে যাচ্ছেন এ অভিনেতা। বিদায়ের আগেও দর্শকদের মাতাতে একটুও কমতি রাখছেন না তিনি।
এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছে থালাপতি বিজয়। তাই এরইমধ্যে সিনেমা থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এ দক্ষিণী অভিনেতা। সেই ঘোষণা অনুযায়ী, শেষ দুই সিনেমায় অভিনয় করবেন বিজয়। যার মধ্যে একটির নাম দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি তার ৬৮তম সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার একটি গান। যার শিরোনামচ ‘হুইসেল পোডু’। প্রকাশের পর থেকেই তা ভাইরাল নেটদুনিয়ায়। এ গানে বিজয়ের সাথে প্রভু দেবাকেও নাচতে দেখা গেছে। গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়া লিখেছেন মাধন কার্কি। এতে কণ্ঠ দিয়েছেন বিজয় নিজে এবং ইউভান শংকর রাজা। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কম্পোজও করেছেন রাজা।
এদিকে, সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের। অর্চনা কালপাথির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ভেঙ্কট প্রভু। এতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুসহ অনেকেই। আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
