মেয়ের পেছনে ২০০ কোটি রুপি ঢালবেন শাহরুখ
প্রায় চার দশকের ক্যারিয়ার বলিউড বাদশা শাহরুখ খানের। তাই এ পর্যায়ে এসে নিজের চেয়ে সন্তানদের ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিচ্ছেন এ অভিনেতা। প্রথমে ছেলের জন্য পোশাক কোম্পানি এবং তার পরিচালিত সিরিজের প্রযোজনার দায়িত্ব নেন শাহরুখ। এবার নিলেন মেয়ে সুহানার দায়িত্ব।
জানা গেছে, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করেবেন শাহরুখ খান। তবে তা সরাসরি নয়, বরং সুহানার ডেবিউ সিনেমা প্রযোজনার মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যার। সেখানে প্রথমবার একসঙ্গে হাজির হবে দুই বাপ-বেটি। বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা-প্রযোজক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এই সিনেমাটি প্রযোজনার দায়িত্বও নিয়েছেন শাহরুখ। আরঙ্গে সিনেমার জন্যই প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ২০০ কোটির রুপির বাজেট রেখেছে।
এদিকে, রেড চিলিস এন্টারটেইনমেন্ট সবসময়ই বিশ্বমানের সিনেমা-সিরিজ প্রযোজনা করেছে। ‘কিং’ এর থেকে আলাদা হবে না। তার ওপর এটা সুহানার ডেবিউ সিনেমা হওয়ায়, শুরু থেকেই এর স্ক্রিপ্ট থেকে শুরু করে অ্যাকশন- সব কিছুতেই নজর দিচ্ছেন শাহরুখ।
