ডায়েট ফাঁকি দিয়ে যে খাবার খান ভিকি
জনপ্রিয় বলিউড অভিনেতা ভিকি কৌশল। সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য বরাবরই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেন তিনি। একই সঙ্গে ভিকি কৌশল যে ভীষণ ফুডি সে কথাও কারো অজানা নয়। কিন্তু স্ট্রিক্ট ডায়েটের ভেতর প্রায়শই তিনি নিজের পছন্দ খাবার খেতে পারেন না এ অভিনেতা। তবে মাঝে মাঝেই একটি বিশেষ খাবারের জন্য ভেঙে ফেলেন ডায়েট।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ভিকি কৌশল। সেখানে তিনি জানান, দুই তিন মাস পর পর, নিজের স্ট্রিক্ট ডায়েটকে ফাঁকি দিয়ে খেতে যান তিনি। আর যে খাবারের জন্য ভিকি তার ডায়েটের তোয়াক্কাও করেন না সেটি হলো ফুচকা। ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনেও এ অভিনেতা সে কথাই জানিয়েছেন। এসময় তিনি লেখেন, 'বহু মাস পর ডায়েট ফাঁকি দিয়ে যা খাই সেটা তো ফুচকা হবেই। এবার কেঁদে ফেলব।'
এদিকে, বর্তমানে ‘ছাবা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি। জানা গেছে, ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে এই সিনেমা। এটি একটি পিরিয়ডিক ফিল্ম। এই ছবিতে ভিকি কৌশল ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, প্রমুখ। এছাড়া তাঁকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে। সেই ছবিটির পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালি।
