হবু স্বামীর বিরুদ্ধে সানি লিওনের অভিযোগ
স্বামী ড্যানিয়াল ওয়েব ও তিন সন্তানকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে তার এ যাত্রা সুখের ছিল না। এমনকি প্রতারিতও হয়েছিলেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের গোপন এ কথা জানিয়ে সানি বলেন, ‘যার সঙ্গে আমার বাগদান হয়েছিল তাকে বিয়ের আগে আমি জিজ্ঞেস করি, সে আমাকে ভালোবাসে কিনা। কিন্তু সে সরাসরিই জানিয়ে দেয়, আমাকে ভালোবাসে না। এরপরেই আমি জানতে পারি, আমার সঙ্গে এতদিন প্রতারণা হচ্ছিল। আমার হবু স্বামীই প্রতারিত করছিল। এটা আমাদের বিয়ের দুই মাস আগে ঘটেছিল। হাওয়াইয়ের একটি স্থানে আমাদের বিয়ে হওয়ার পরিকল্পনা ছিল। বিয়ের পোশাক, স্থান সবকিছু নির্ধারিত ছিল। সেসময়ই প্রতারণার শিকার হতে হয় আমাকে। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ অনুভূতির একটি ছিল।’
পরে ড্যানিয়ালের কথা শেয়ার করে সানি বলেন, ‘ঈশ্বর অবাক করে দেওয়ার মতো কিছু বিষয় ঘটিয়েছে আমার সঙ্গে। যেমন ড্যানিয়েলকে আমার জীবনে পাঠিয়ে দেন। যিনি আমার বর্তমান স্বামী। আমার মায়ের মৃত্যুর পর এমনকি বাবা মারা যাওয়ার পরের সময়ে তিনি আমার পাশে ছিলেন। এখনও আছেন।’
