‘রামায়ণ’র জন্য মদ ছেড়েছেন রণবীর
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ বড় বাজেট নিয়ে মাঠে নেমেছেন নির্মাতা নিতেশ তিওয়ারী। জানা গেছে, ‘রামায়ণ’-কে তিন পর্বে নির্মাণ করবেন তিনি। বাজেটও রেখেন ৫০০ কোটির বেশি। যার মধ্যে ২৫০ কোটি রুপিই নিচ্ছেন রণবীর। তবে শুধু অর্থই নিচ্ছেন না, সিনেমার জন্য ব্যাপক প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
জানা গেছে, ‘রামায়ণ’ এ রাম চরিত্রে হাজির হবেন রণবীর। এই ট্রিলজির প্রতি পর্বের জন্য ৭৫ কোটি রুপি করে নিচ্ছেন রণবীর কাপুর। কারণ পৌরাণিক কোনো চরিত্র রুপালি পর্দায় তুলে ধরা সহজ কোনো কাজ নয়। তাই এরইমধ্যে এই চরিত্রের জন্য কঠোর প্রস্তুতিও শুরু করেছেন এ অভিনেতা। খাবারের তালিকায় যুক্ত করেছেন নিরামিষ। রোজই কিছু না কিছু নিরামিষ খাচ্ছেন তিনি। ওজন কমাতে নিয়মিত জিমও করছেন। কারণ তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’ এর জন্য তার শারিরীক গঠনে বেশ পরিবর্তন এনেছিলেনে এ অভিনেতা।
শুধু তাই নয়, রামচন্দ্রের সঙ্গে সর্বোচ্চ মেলাতে কণ্ঠস্বর পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। পাশাপাশি চলছে শুদ্ধ হিন্দি চর্চা। এমনকি এ সিনেমার চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যেতে রণবীর মদ পান ছেড়েছেন বলেও জানা গেছে।
