হঠাৎ মুম্বাইতে আরিয়ান খানের চর্চিত প্রেমিকা!
এত এত গুঞ্জন, কানাঘুশার মাঝেই মুম্বাইতে এসে হাজির শাহরুখপুত্র আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বনেসি। তবে কি প্রেমিক ও তার পরিবারের সঙ্গে দেখা করতেই মুম্বাইতে এই ব্রাজিলিয়ান সুন্দরী?
গতকাল (৫ এপ্রিল) দেহ রক্ষীদের সঙ্গে মুম্বইয়ের রাজপথ দিয়ে হেঁটে এসে একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা যায় তাকে। সেসময় তার পরনে ছিল সাদা টপ এবং গ্রে রঙের মিনি স্কার্ট। পায়ে বুট জুতো পরেছিলেন ব্রাজিলিয়ান এ অভিনেত্রী। নেটিজেনদের এক অংশের ধারণা, প্রেমিক এবং শ্বশুরবাড়ির বাকি সকলের সঙ্গে দেখা করতেই মুম্বাইতে এসেছেন ল্যারিসা।
এদিকে, এই গুঞ্জনের শুরু হয় যখন নেটিজেনরা লক্ষ্য করেছে ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তাঁর পরিবারের সকলকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও পুরো খান পরিবারকে ফলো করেন। আবার এই অভিনেত্রীর মাকে শাহরুখ পুত্র তাঁর জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা।
