হঠাৎ শাকিবের নায়িকার প্রশংসায় অপু
এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। হিমেল আশরাফ নির্মিত এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোটর্নি কফিকে। এরইমধ্যে সিনেমার দুটি গানও মুক্তি পেয়েছে।
সেখানে শাকিব-কোটর্নির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শাকিবভক্তরা। তবে শুধু ভক্তরাই নন, শাকিবের এই বিদেশি নায়িকার পারফরম্যান্স এ মুগ্ধ তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসও। শুধু তাই নয়, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোর্টনির রূপের প্রশংসা করেছেন অপু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’
এদিকে, ‘বরবাদ’ গানের দৃশ্যে যেমন উঠে এসেছে নিউ ইয়র্ক, তেমনি উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। জানা গেছে, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও নিউ ইয়র্কে শুটিং হয়েছে রাজকুমার সিনেমাটির।
