অল্লু অর্জুনের কাছেই কী ফিরছেন সামান্থা?
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা অল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সালে ‘সন অব সত্যমূর্তি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সেসময় তাদের রসায়ন দেখে মুগ্ধ হন দর্শকরা।
তারপর ‘পুষ্পা’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’তে পারফর্ম করেন আরও একবার দর্শক মাতান অর্জুন ও সামান্থা। তবে কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। প্রায় ৯ বছর পর আবারও জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই জুটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাণিজ্যিক একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অল্লু অর্জুন। আর প্রধান নারী চরিত্রের জন্য সামান্থা রুথ প্রভুকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। এমনকি বিষয়টি নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা চলছে পরিচালকের। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এদিকে, অসুস্থতার জন্য সিনেমা থেকে দূরে ছিলেন সামান্থা। অবশেষে, অল্লু অর্জুনের সাথেই এ অভিনেত্রী ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে।
