এক সিনেমার প্রচারণায় ৯১ তারকা!
সিনেমার প্রচারণার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন নির্মাতা কিংবা তারকারা। সেই সব গতানুগতিক ধারাকে পেছনে ফেলে, সবাইকে চমকে দিচ্ছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। জানা গেছে, তার সিনেমায় ‘ওমর’ এর প্রচারণায় তিনি ব্যবহার বিনোদন জগতের করেছেন ৯১জন তারকা।
এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ওমর’। একের পর এক নতুন কৌশলে সিনেমাটির প্রচারণা চালাচ্ছে ‘ওমর’ টিম। এবার সেই প্রচারণার অংশ হলেন বিনোদন জগতের ৯১ জন তারকা শিল্পী। নুসরাত ইমরোজ তিশা, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, সাবিলা নূর, সাফা কবির, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আইশা খান, সাজু খাদেম, আনিকা কবির শখ, চাষী আলম, সামিরা খান মাহি, শামীম হাসান সরকার, সাদিয়া আয়মান, জেফার রহমানসহ আরও অনেকেই রয়েছেন এই তালিকায়। এমনকি এই সিনেমাটির প্রচারণা রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
এদিকে, শুধু অভিনয়শিল্পী নয়, রেদওয়ান রনি, রায়হান রাফীসহ বেশ কয়েকজন নির্মাতা সবাইকে হলে গিয়ে ‘ওমর’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। প্রায় একশো তারকা দিয়ে সিনেমার প্রচারণা চালানো প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, “আমি শুধু সবাইকে বলেছি, ‘ওমর’র জন্য একটা শুভেচ্ছা বাইট দিতে। একে একে সবাই দিয়েছেন। এটা আমার জন্য ভীষণ আনন্দের। সবাই আমাকে ভালোবেসেই বাইট দিয়েছেন। আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।”
