‘লিপস্টিক’ সিনেমার আইটেম গানে পূজা
প্রকাশ পেল ‘লিপস্টিক’ সিনেমার আইটেম গান ‘বেসামাল’। এই গানের মাধ্যমেই সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
জানা গেছে, রোববার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা রোমান জানান, “আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। রোববার সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল ‘বেশামাল’ গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।”
এদিকে গানটিতে নাচতে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরিকে। কয়েকদিন আগে মা হারিয়েছেন তিনি। এরইমধ্যে নতুন সিনেমা মুক্তির ঘোষণা আসায় কিছুটা স্বস্তিতে এ অভিনেত্রী। এ প্রসঙ্গে পূজা বলেন, “অন্ধকার এক সময়ের মধ্য দিয়ে হাট যাচ্ছি আমি। ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মাই এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে ‘লিপস্টিক’ ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব। সবাই আমাকে আর্শীবাদে রাখবেন।”
প্রসঙ্গত, ‘লিপস্টিক’ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
