কার সঙ্গে ফিরছেন মেহজাবীন?
রাজনীতির পালাবদল আর প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থবিরপ্রায় দেশের বিনোদন জগৎ। এমন সময় শিল্পের গতি ফেরাতে আর মানুষকে কিছুটা হলেও বিনোদন দিতে হাজির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকী’র মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। নির্মাতা রবিউল আলম রবি’র পরিচালনায় এ ওয়েব ফিল্মটিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এছাড়াও রয়েছে বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। গেল ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ।
পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। জানা গেছে, ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এতে। ৫ সেপ্টেম্বর রাত থেকে চরকিতে ওয়েব ফিল্মটি দেখতে পাবেন।
দ্য নিউজ/এনএ
