অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী
পণ্ডিত অজয় চক্রবর্তী। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী। কিংবদন্তী এ শিল্পী অসুস্থ পড়েছেন। বাসায় অসুস্থবোধ করলে তাকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন বর্ষীয়ান এ শিল্পীর চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা এ তথ্য জানা গেছে।
শিল্পী অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী জানান, ‘প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বাবা সুস্থ আছে। আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিক।’
সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় অজয় চক্রবর্তীকে।
তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
