নরসিংদীতে ‘মা মাটি মানুষ’ নাটক মঞ্চায়ন
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে
নরসিংদীতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আব্দুল মজিদের পরিচালনায় নাটক ‘মা মাটি মানুষ’ মঞ্চায়ন করেছে নরসিংদী নাট্যাঙ্গণ।
প্রকৌশলী হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার সরকার ছগির আহমেদ, কল্লোল নাট্য সংস্থার সভাপতি শাহ্ আলম মিয়া ও মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সভাপতি জহিরুল ইসলাম মৃধা।

গতরাতে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারের সামনে এই নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আল-আমিন রহমান। নাট্যপ্রেমী দর্শকদের উচ্ছ্বাসে নাটকটির মঞ্চায়ন সুন্দরভাবে শেষ হয়।
