এইচএসসি ফরম পূরণের সময় বাড়লো
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এইচএসসি) ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে ২০ মে পর্যন্ত। তবে বর্ধিত সময়ে ফরম পূরণ করলে দিতে হবে বিলম্ব মাশুল। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ২০/০৫/২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। "সোনালী সেবার" মাধ্যমে 'ফি' পরিশোধের সর্বশেষ তারিখ ২১/০৫/২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।
উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
