৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ শুক্রবার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রয়োজন শিক্ষার্থীর নিজের আইডি ও পাসওয়ার্ড।
এই ৪৬তম বিসিএসে আবেদনকারী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই লিংকে গিয়ে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রাথমিক তারিখ ২৬ এপ্রিল ঠিক করা হয়েছে।
৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।
