৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৭০২ জন
সংগৃহীত ছবি
৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই তাঁদের যোগদান সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে যোগদানে সম্মত নন বলে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
