শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
সংগৃহীত
শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘Fundamentals of Qualitative Research’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমি যতদূর জানি, এই কর্মশালার রিসোর্স পারসন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে রিসোর্স পারসনের উত্তরের মাধ্যমে কর্মশালাটিকে অংশগ্রহণমূলক করে তুলুন। আমি আশা করি, আপনারা এই কর্মশালার মাধ্যমে উপকৃত হবেন এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ তৈরি করে বিশ্বের খ্যাতিমান জার্নালে প্রকাশ করবেন।”
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
