কাল বিজেএস প্রিলিমিনারির ফল প্রকাশ হতে পারে
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হতে পারে। শনিবার ৪ মে এ বিষয়টি জানিয়েছেন বিজেএসের উপসচিব এ জি এম আল মাসুদ। তিনি বলেন, ১৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা সবগুলো খাতা পেয়েছি। টেকনিক্যাল সমস্যা না হলে কালই ফলাফল প্রকাশ করতে পারবো। আর কাল না পারলে পরেরদিন প্রকাশ করা হবে।
জানা গেছে, ১৭তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়েছে ৬ হাজার ২০২ জন। মোট পরীক্ষার্থী ছিলো ৭ হাজার ৩১০ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ১১০৮জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৮৪ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় ৫০ নাম্বারের বেশি পাওয়া শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা দিতে পারবে।
১৭তম বিজেএস পরীক্ষায় ১০০ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেয়া হবে। প্রিলিমিনারির পর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরীক্ষার্থীদের।
উল্লেখ্য, আজ শনিবার ৪ মে সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
