ব্র্যাক ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের রামপুরা সড়ক অবরোধ
শিক্ষার্থীদের রামপুর সড়ক অবরোধ
চলমান কোটা সংস্কার আন্দোলনের এবার রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ১৫ মিনিটের মধ্যে রামপুরা সড়ক অবরোধ করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সরেজমিন দেখা যায়, ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকে রামপুরা ব্রিজের পাশে বসে পড়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড কাঁধে ঝুলিয়ে আন্দোলন করছেন তারা। তাদের সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যুক্ত হতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা স্লোগানে বলেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ঢাবিতে হামলা কেন? প্রশাসন জবাব দাও’, ‘জাবিতে হামলা কেন? প্রশাসন জবাব দাও’, ‘আমি নই, তুমি নও রাজাকার রাজাকার’, ‘কে বলেরে রাজাকার, সরকার সরকার।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবি জানাতে গিয়ে ঢাবি, রাবি, জাবিসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। এ হামলা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমাদের সহপাঠী হিসেবে তাদের সঙ্গে একাত্মতা জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।
দ্য নিউজ/এসএ
