ভিকারুননিসা স্কুলের ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি’র পক্ষ থেকে জানা গেছে, ভর্তি নীতিমালা অনুযায়ী যে বয়সসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে, সে অনুযায়ী ভিকারুননিসা স্কুলটিও একটি বয়সসীমা নির্ধারণ করে দেয়। কিন্তু নীতিমালার বিষয়টি শেষ পর্যন্ত তারা মানেনি। যার কারণে আদালত থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে মাউশির কাছে। ওই নির্দেশনার প্রেক্ষিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী জানান, মাউশি থেকে তারা একটা নির্দেশনা পেয়েছেন।
