সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২
ছবি সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে সংশ্লিষ্টরা।
ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার দু’জনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তবে তাদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি
