মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশকে মারধর, ডিবির হাতে গ্রেপ্তার ৮
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি জানায়, গত ৩ নভেম্বর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানায়নি ডিএমপি আর তাদেরকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
