ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ টি মামলা
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৮১০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৯টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৩টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৭টি ক্যাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ৩২টি ক্যাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ১২টি ট্রাক, ৭টি ক্যাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
