ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮, মামলা ২৯
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৬৯ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১০৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫ টি মোবাইলফোন, ২ টি চাকু, ১ টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১৩৮২০ টাকা ও দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
