ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৫ টি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
