ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৬০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪২৬০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৪৭ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১৪ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১৫৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭ টি বাস, ২৫ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ১১৭ টি সিএনজি ও ৩৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯ টি বাস, ৭১ টি ট্রাক, ৩৫ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৫৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৩ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২ টি বাস, ২৩ টি ট্রাক, ৩৩ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ২২৮ টি মোটরসাইকেলসহ মোট ৫০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮ টি বাস, ১৮ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ২৫২ টি মোটরসাইকেলসহ মোট ৬১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৩ টি বাস, ৪৯ টি ট্রাক, ৮২ টি কাভার্ডভ্যান, ১১৮ টি সিএনজি ও ৪৫১ টি মোটরসাইকেলসহ মোট ১২৯৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১২৮৬ টি গাড়ি ডাম্পিং ও ৬২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
