মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে তরুণ গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাই চক্র ‘তরুণ গ্যাং’এর প্রধান তরুণ মিয়াসহ (২৩) চারজনকে সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
তারা হলেন, তরুণ মিয়া (২৩), ইমরান হোসেন ফয়সাল (২০), মো. সোহরাওয়ার্দী (২৫) ও মো. মামুন মিয়া (২৭)।
ডিএমপি জানায়, মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেপ্তার করে।
তারা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকায় ধারালো অস্ত্র যেমন চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত।
