হাসানুল হক ইনু গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে জাসদ নেতা হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনও একটা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। ডিএমপির এক কর্মকর্তা জানান, তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, হাসানুল হক ইনুকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দ্য নিউজ/এমআরএন
