ট্রাফিক আইন অমান্য: ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ১৯৭টি, মতিঝিল বিভাগে ৪১৭টি, ওয়ারী বিভাগে ৫৮২টি, তেজগাঁও বিভাগে ২৮৮টি, মিরপুর বিভাগে ৮২০টি, উত্তরা বিভাগে ৭৩৬টি এবং গুলশান বিভাগে ৯৯৭টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯৭টি। এরপর মিরপুর বিভাগে ৮২০টি, উত্তরা বিভাগে ৭৩৬টি এবং ওয়ারী বিভাগে ৫৮২টি মামলা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৪১৭টি, তেজগাঁও বিভাগে ২৮৮টি, লালবাগ বিভাগে ১৯৭টি এবং রমনা বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
