আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
সংগৃহীত ছবি
আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, তাই সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।
সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
