অনুমতি ব্যতীত জেলার বাইরে গাড়ি নিতে পারবেন না বিচারকরা
ছবি সংগৃহীত
অধস্তন আদালতের যেসব বিচারকের জন্য সরকারি গাড়ি বরাদ্দ আছে, তারা অনুমতি ছাড়া সংশ্লিষ্ট জেলার বাইরে গাড়ি নিতে পারবেন না। আইন মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুজ্জামান এই নির্দেশনা জারি করেন।
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম নির্দেশনাটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
