লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ।
তারা হলেন, মো. দিপু (৪০), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। ও মো. ফারুক (৪৮), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহ-সভাপতি।
লালবাগ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাতে লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারয়। ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
