ক্যান্টনমেন্টে পুলিশের ওপর ককটেল হামলা, গ্রেপ্তার ১২
সংগৃহীত ছবি
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ নভেম্বর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্যান্টনমেন্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিশেষায়িত পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশের অভিযানে চারজন, ডিবি পুলিশের অভিযানে পাঁচজন এবং এসআরইউর অভিযানে তিনজন রয়েছেন।
সব মিলিয়ে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়, হামলার কারণ এবং তাঁদের বিরুদ্ধে নেওয়া পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
