ঢামেকের জরুরি বিভাগে রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে (৮৩) স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
পরে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মো. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেফতার রাশেদ খান মেননকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।
