গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে গ্রেপ্তার ২৯ জন
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান, ক্যান্টনমেন্ট, ডেমরা, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, বংশাল, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
এর মধ্যে গুলশান থানা দুইজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুইজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুইজন ও শেরেবাংলা থানা একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
