আইনজীবীদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি
আইনজীবীদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি
সুরক্ষা নিশ্চিত করতে 'আইনজীবী সুরক্ষা আইন' প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের বার এসোসিশনের গেইটে আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবি আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষে ছিল আলিফ। সে একজন রাষ্ট্রের নিয়োগকৃত পিপি। কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করেছে ইসকনের সন্ত্রাসীরা। । আলিফ সেখানে পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সাথে ইসকনের কোনো বিরোধিতা ছিল না। আলিফকে হত্যার মাধ্যমে আমাদের সবাইকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ইসকন বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। এখন সময় এসেছে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার।
আইনজীবী মো. মবিনুল ইসলাম বলেন, ইসকনের টাই বাংলায় হবে না। আমাদের সহকর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
আরেক আইনজীবী হাবিবুর রহমান বলেন, আইনজীবীরা সমাজের দর্পনস্বরূপ। আইনজীবী যদি সুষ্ঠুভাবে তার কাজ করতে না পারেন, সে সুরক্ষা যদি না থাকে। তার কাজে যদি বাধা থাকে তাহলে সে তার কাজটি করতে পারে না। তাই সময় এসেছে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করার। ইসকনকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশকে অস্থির করতে চাচ্ছে। তাই তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব নূর এরশাদ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন থেকে আমরা বাংলাদেশে আইনজীবীদের সুরক্ষার জন্য একটি সুরক্ষা আইনের দাবি করে আসছি। কিন্তু সরকার ও প্রশাসন কর্ণপাত করেনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রের পক্ষে আমাদের কথা বলতে হয়। তেমনি আসামি পক্ষের আইনজীবী হলে তার পক্ষ নিয়ে কথা বলতে হয়। আইনি লড়াই করতে হয়। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবী কাজ করেন। কিন্তু ইসকন সন্ত্রাসী গোষ্ঠি সেখানে বাধা দিয়েছে। ধর্মীয় উগ্রবাদকে উসকে দিচ্ছে এই ইসকন। তারা আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী।
তিনি আরও বলেন, দেশের বিচার বিভাগকে সচল রাখার জন্য কাজ করে দেশের ৬০ হাজার আইনজীবী। কিন্তু সে আইনজীবীদের সুরক্ষা কোথায়? সবার জীবনের মায়া আছে। আইনজীবীদেরও আছে। কিন্তু দেশে আইনজীবীদের সুরক্ষা কোথায়। তাই বলছি দ্রুত সময়ের মধ্যে একটি আইনজীবী সুরক্ষা আইন করার। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে নামবো।
ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ইসকন দেশে উগ্রবাদ ছড়ানোর পরও তাদের নিষিদ্ধের ব্যাপারে সরকার কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই। সন্ত্রাসী আইনে উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সাধারণ জনতা ইসকনকে প্রতিহত করবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে যদি আমাদের প্রাণ হারাতে হয় তাহলে দেশে বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাবে। মানববন্ধন শেষে আইনজীবীরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেন।
দ্য নিউজ/ এমআরএন/এ এফ
