কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত
খুলনায় মোংলা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ২ বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ২৫ সেপ্টেম্বর কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিসিজি বেইস মোংলা উপজেলার ১ নম্বর ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১ টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লাখ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।
দ্য নিউজ/কেটি/ এমআরএন
