পুলিশ নয়, দলীয় কর্মী দিয়েই আ.লীগের ষড়যন্ত্র মোকাবিলা করব: সালাম পিন্টু
আওয়ামী লীগ ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, "আমরা পুলিশের আশ্রয় নেব না, আমাদের দলের কর্মীদের দিয়েই তাদের ষড়যন্ত্র প্রতিহত করব।"
শুক্রবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু আরও বলেন, "যারা এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং অন্য দেশের সঙ্গে আঁতাত করে, তাদের বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে।"
এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
