গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারী ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ী, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১৮ হাজার ৩৯০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে।
জন প্রতি উপকরণের ফসলের প্রণোদনা বরাদ্দ সরিষা ১৭১০০ জনকে বীজ ১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি, মসুর ১২০০ জনকে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, খেসারী ৪০ জনকে বীজ ৮ কজি, ডিএপি, ১০ কেজি, এমওপি ৫ কেজি, অড়হড় ৫০ জনকে বীজ ২ কেজি, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। সঠিক সময়ে বীজ বপন ও সার প্রয়োগের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা প্রকাশ করেন তারা ।
