হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেন প্রকাশ বাচা মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে হালিশহরের কবির ম্যানশন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭ জানায়, গত ৪ নভেম্বর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) একটি মামলা করা হয়। ওই মামলায় জাকির হোসেনকে এজাহারনামীয় এক নম্বর আসামি করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে হালিশহরের কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালায় এসআরবি একটি দল। এ সময় মামলার পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার জাকির হোসেন হালিশহর থানার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল রাজ্জাক। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
